লেবুপাতায় সবুজ ইলিশ

শারমিন ইফতেখার এনা 

লেবুপাতায় সবুজ ইলিশ – শারমিন ইফতেখার এনা 

উপকরণ

  • ইলিশ মাছ— ১ টি (৮০০ গ্রাম ওজনের ইলিশ)
  • পেয়াজ বাটা— ১/২ কাপ
  • কাঁচামরিচ বাটা— ২ টেবিল চামচ
  • ধনেপাতা বাটা—দেড় টেবিল চামচ
  • কালিজিরা— ১ চা চামচ
  • মরিচ গুঁড়া— ১/২ চা চামচ
  • সরিষার তেল— ১/২ কাপ
  • লেবুপাতা— ৪–৫টি
  • লবণ — স্বাদমতো
  • পানি—পরিমাণমতো

 

প্রণালি 

  • ইলিশ মাছ পছন্দমতো টুকরা করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে মাছের সাথে মরিচ ও লবণ মাখিয়ে রাখুন। 
  • একটি ননস্টিক প্যানে অল্প তেল গরম করে মাছগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। 
  • অন্য একটি হাঁড়িতে বাকি তেল গরম করে কালোজিরা ফোঁড়ন দিয়ে পেয়াজ বাটা মিশিয়ে নিন। ভালোভাবে পিয়াজ কষানো হলে কাঁচামরিচ বাটা ও ধনেপাতা বাটা মিশিয়ে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে ঢাকনা দিয়ে ৫–৬ মিনিট রান্না করুন। ৫ মিনিট পর চুলা থেকে হাঁড়ি নামিয়ে লেবুপাতা ছড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। 
  • গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজার এই ” লেবুপাতায় সবুজ ইলিশ “।

এনার কিচেন এর অনন্য সব রেসিপিগুলি দেখুন এখানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Reviews

Popular Articles