ফুলকপির কোরমা

শারমিন ইফতেখার এনা 

উপকরণ

  • ফুলকপি মাঝারি – ১টা
  • পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
  • আদা–রশুন বাটা-  ১ চা চামচ 
  • টকদই – ২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা – ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ বাটা – ১/৩ চা চামচ 
  • শুকনা মরিচ গুড়া – ১/৪ চা চামচ 
  • চিনি – ১ টেবিল চামচ
  • গরমমসলা গুঁড়া – ১/৪ চা চামচ
  • পেঁয়াজ বেরেস্তা –১ টেবিল চামচ
  • তেজপাতা – ১টা
  • ছোট এলাচ- ২টা
  • দারুচিনি –১টুকরা
  • লবন – স্বাদমতো 
  • তেল – ১/৪কাপ
  • কাঁচা মরিচ – ২টা আস্ত
  • নারকেলের দুধ – ১কাপ

প্রণালি

  • ফুলকপি বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
  • কড়াইতে তেল গরম করে তাতে ফুলকপিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলতে হবে।
  • এবার ঐ তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে এতে পেঁয়াজবাটা, আদা–রশুনবাটা, টকদই, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এতে সামান্য শুকনা মরিচ গুড়া দিতে হবে মসলায় রঙ আনার জন্য। 
  • মসলা ভালোভাবে কষানো হলে এতে ভাজা ফুলকপি দিয়ে নেড়েচেড়ে লবন এবং নারকেলের দুধ দিয়ে ঢেকে মাঝারী আঁচে রান্না করতে হবে ৫মিনিট। 
  • ৫মিনিট পর ঢাকা খুলে এতে বেরেস্তা, গরমমসলা গুড়া দিয়ে আবারো ৫মিনিট ঢেকে রান্না করতে হবে। ৫মিনিট পর এতে চিনি, ঘি আর আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে।
  • তেলের উপরে উঠলে নামিয়ে পরিবেশন পাত্রে ঢালতে হবে।
  • সাদা পোলাও বা গরম পরোটার সাথে পরিবেশন করুন মজার স্বাদের এই “ফুলকপির কোর্মা“।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Reviews

Popular Articles